1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুর কাভার্ড ভ্যানের চাপায় মায়ের মৃত্যু,ছেলে আহত-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.২৭ পিএম
  • ১১০৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুুর প্রতিনিধি।

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রোজিনা বেগম(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় তার ছেলে পুলিশের সহকারী উপ পরিদর্শক মাহফুজুর রহমান(২৮) আহত হয়।

বুধবার (৩০ জুন) দুপুরে ২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার জালাল আহম্মেদের স্ত্রী। আহত পুলিশ সদস্য ঢাকা বাড্ডা থানার উপপরিদর্শক পদে কর্মরত বলে জানা যায়।। মা ও ছেলে ঢাকার আফতাব নগর থেকে বরগুনা নিজ বাড়ীতে ফিরছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আইয়ান জুট মিলস নামে একটি কাভার্ড ভ্যান।অন্যদিকে ঢাকা থেকে মোটরসাইকেলে চড়ে মাহফুজুর তার মাকে নিয়ে বরগুনা যাচ্ছিল।দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজের উপর উঠলে অপরদিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুইজনই গুরুতর আহত হন। এসময় রোজিনা পারভিন ঘটনস্থলে মারা যান।পরে স্থানীয়রা মাহফুজুর রহমান গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার্ড ভ্যানটিকে আটক করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!