1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১, ১১.৪২ পিএম
  • ১২৪৯ জন সংবাদটি পড়েছেন।

রাজৈর প্রতিনিধিঃ

মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২২ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে নূর আলম মোল্লা(৪৯) ও তার ছেলে বাবু মোল্লা(২০)কে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়।

পরে রাত ৯ টার দিকে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ গন মাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (ভুমি), রাজৈর, মাদারীপুর এর নেতৃত্বে মাদারীপুর র‌্যাবের একটি দল জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে নূর আলম এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তক্ষক পাচারের সাথে জড়িত জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে নূর আলম মোল্লা এবং তার ছেলে বাবু মোল্লাকে একটি তক্ষকসহ গ্রেফতার করে র‌্যাব। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি অধিনায়ক জমির উদ্দিন আহমেদ জানান, ‘আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর এর বন বিভাগেরর মাধ্যমে রাজৈর বনে অবমুক্ত করা হয় এবং আটককৃত আসামীদেরকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!