1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১, ৯.৪৭ এএম
  • ৭৮৭ জন সংবাদটি পড়েছেন।

 

খালিদ জিহাদ খানঃ

মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট দূর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার প্রধান আসামিকে চালক শাহ আলমকে
গ্রেফতার করেছে নৌপুলিশ।

রবিবার (১৬ মে) বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ছাড়পত্র নেবার পর রাতে নৌপুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই শিবচর থানায় তাকে সোপর্দ করেছে।আজ সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে বলে জানিয়েছে
শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ ফাঁড়ি সূত্র আরো জানিয়েছে, স্পিডবোট দূর্ঘটনার পর গুরুতর আহত হন চালক শাহআলম। ডোপটেস্টের মাধ্যমে তার মাদক গ্রহনের বিষয়টি স্পষ্ট হলে দূর্ঘটনার পেছনে মাদকাসক্ততার সম্পৃক্ততা মেলে।ওই সময় গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হলে গত রবিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন,’মূলত প্রধান আসামি চালক শাহ আলমকে ঘটনার পরই গ্রেফতার করা হয়। তবে গুরুতর আহত থাকায় তার চিকিৎসা করানো হয়। সুস্থ্য হয়ে উঠলে তাকে রবিবার রাতে ঢাকা থেকে এনে শিবচর থানায় সোপর্দ করা হয়। সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে।’

গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায় এবং পরে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!