1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউএনও মোঃ আসাদুজ্জামান-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৭.২৪ পিএম
  • ১৪৪৬ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট

শিবচর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবচর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিশ্বে মহামারী করোনা সংকটের মাঝেই সিয়াম সাধনায় অর্জিত পরিশুদ্ধতায় এসেছে পবিত্র ঈদুল ফিতর। সরকার কর্তৃক গৃহীত সময়োপযোগী পদক্ষেপে শিবচর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, পুলিশের সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, ব্যাংকার, গণমাধ্যমকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্য, শিক্ষক, আনসার, স্বেচ্ছাসেবীসহ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে নিরন্তর সেবা প্রদান করছেন এবং যারা বিভিন্ন কাজে প্রশাসনকে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মুসলিম জাতির প্রধান উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এ অবস্থায় সবাইকে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য নির্দেশনা মেনে ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদ্বুদ্ধ করুক- এ প্রত্যাশা করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!