1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

কালকিনির ডাসারে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের অভিযোগ! ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.০৭ এএম
  • ১১২৭ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে (১০)বছরের মাদ্রাসা ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধীকবার ধর্ষনের অভিযোগে মোঃ বিল্লাল বেপারী(৬০) নামে মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষিতার খালা বাদী হয়ে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ডাসার থানায় মামলা দায়ের করেন।

আটক বিল্লাল বেপারী ডাসার থানার পান্তাপাড়া গ্রামের মৃত্যু সিরাজ বেপারীর ছেলে।সে পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসার পরিচালক।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ওই শিক্ষার্থী কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসায় ৫ বছর যাবত পড়াশুনা করে। মাদ্রাসার পরিচালক বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে ওই ছাত্রীকে। এক পর্যায় গতকাল (২৫ এপ্রিল) মাদ্রাসার পরিচালক ছাত্রীকে ফুঁসলিয়ে তার নিজ বসত ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার ধর্ষন করে। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে মাদ্রাসার বোডিং এ রেখে যায়।এদিকে মেয়েটির আরেক খালাতোবোনও এ মাদ্রাসার শিক্ষার্থী। সে ওর অসুস্থ্যতা দেখে বিষয়টি জিজ্ঞেস করলে সে তার খালাতোবোনকে সব খুলে বলে। পরে তারা তাদের খালাকে জানান।

পরে সোমবার রাতেই মেয়েটির খালা বাদী হয়ে ডাসার থানায় ওই মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ডাসার থানার উপ পরিদর্শক সাহেব আলী ও সহকারী উপ পরিদর্শক কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী বিল্লাল বেপারীকে গ্রেফতার করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, এবং আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!