1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনাভাইরাসে চালসহ বাড়ছে নিত্যপণ্যের দাম

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৫.৫৭ এএম
  • ১৭৯৪ জন সংবাদটি পড়েছেন।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এর প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারে। ইতোমধ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
তাই দোকানপাট বন্ধ হওয়ার আশঙ্কা থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য দ্রব্য মজুত করতে শুরু করেছে জনগণ। এতে রাজধানীর সকল কাঁচাবাজারসহ সুপার শপগুলোতে কেনাকাটার পরিমাণ হঠাৎ করেই বেড়ে গেছে। এই সুযোগে চালসহ নিত্যপণ্যের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন সুপারশপ ও কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রবিউল নামে ‍এক ব্যক্তি কারওয়ান বাজারে বাজার করার জন্য এসে বলেন, বর্তমানে করোনার যে অবস্থা, আমাদের দেশে ইতোমধ্যে ১০ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে আগেভাগেই নিত্যপণ্য একটু বেশি করে কিনে রাখছি।
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ীরা জানান, করোনার প্রভাবে পাইকারি বাজারেই চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে মিনিকেট (খোলা) চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ টাকা, আটাশ ৪২ টাকা, পারিজা ৩২ টাকা, নাজিরশাইল ৬০ টাকা। তবে মানভেদে এইসব চালের দাম বিভিন্ন বাজারে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা ব্যবধানে বিক্রি হতে দেখা গেছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে সারাবিশ্বে এক লাখ ৮৮ হাজার ১৪৬ জন আক্রান্ত হয়েছেন। আজ পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে সাত হাজার ৪৯৭ জনের। বাংলাদেশে ইতোমধ্যে মোট ১০ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!