1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিবচরের হোটেলগুলোতে উপচে পড়া ভীড়-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৭.১৮ পিএম
  • ৭৬৯ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নের নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিবচর বাজারের প্রায় হোটেলগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,আগামী ১১ এপ্রিল শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনের আজ চেয়ারম্যান পদ প্রার্থীদের নির্বাচনের ফর্ম জমা দেওয়ার শেষ দিন।তাই সকল প্রার্থীর সাথে কমপক্ষে ৫ জন করে লোকজন শিবচর বাজারে আসেন এতে শিবচর বাজারে অধিক সংখ্যক লোকজন জড়ো হওয়ার কারনে বাজারের হোটেল ও রেষ্টুরেন্টে গুলোতে অতিরিক্ত ভীড় লক্ষ করা যায়।

ঢাকা থেকে আগত ভাই ভাই হোটেলের খাবারের অপেক্ষায় থাকা মিজানুর রহমান নামে একজন বলে, আজ শিবচরের প্রায় হোটেলগুলোতে ভীড় দেখা যাচ্ছে।এমন ভীড় কখনো দেখিনি।প্রায় ৩০ মিনিট সামনে দাঁড়িয়ে থেকে এখন বসতে পেরেছি খাবারের জন্য।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বলেন,’ আমার সাথে আমার নেতা কর্মীরা মনোনয়ন পত্র জমা দিতে আসার কারনে তাদেরকে দুপুরে খাওয়াতে হয়। এতে আমি তাদের সকলকে নির্দিষ্ট একটি হোটেলে দুপুরের খাবার বাবদ প্রায় ৩৪ হাজার টাকা দিতে হয়েছে’

শিবচর বাজারের রিফাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক ফরহাদ হোসেন বলেন,’প্রতিদিন আমরা ৩০ থেকে ৩৫ হাজার টাকা সেল করি।তবে কোন কোন দিন এর একটু কমও হয়। আজ তার চেয়ে ১৫ হাজার টাকার মত বেশী বিক্রি হয়েছে’

এদিকে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে মনোনয়নপত্র জমা দিতে আসেন ।এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার( ভুমি) এম রকিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৬ জন চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!