1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরসহ দেশের “১০ উপজেলায়” মাসব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন-Shibcharnews24.com

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৯.১০ পিএম
  • ১১৩০ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

“৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো” পৌছে দেওয়ার প্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের “১০ উপজেলায়” শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাসব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ বদরুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানটি সরাসরি সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে প্রচারিত হয়।

পরে বিকেলে শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে শিবচর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!