1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মায়ের হাত ধরে হাঁটতে গিয়ে প্রান গেলো শিবচরের শিশু সাইমের।

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.০৯ পিএম
  • ১৬৫০ জন সংবাদটি পড়েছেন।

তায়েবুর রহমান পারভেজ,কাঠালবাড়ি থেকেঃ

শিবচরে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সাইম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আমিনদ্দিন হাজির কান্দি গ্রামে দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সাইম ওই গ্রামের সালাম ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মায়ের হাত ধরে শিশু সাইম রাস্তার পাশে হাঁটছিল। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ করেই মায়ের হাত থেকে ছুটে সামনে এগিয়ে যায় সাইম। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্বার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান,’সকালে ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!