1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

জনসমাগম ঠেকাতে শিবচরে পুলিশি চেকপোস্ট

  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২০, ৪.৫৬ পিএম
  • ১৬২৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে মানুষের সমাগম ঠেকাতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।এ উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় পুলিশি টহলও জোরদার করা হয়েছে।

শনিবার (২১মার্চ) সকাল থেকে বিভিন্ন সড়কে পুলিশি টহল দেখা যায় তবে দুপুরের পর থেকে পুলিশের এ টহল আরো জোরদার করা হয়।দুপুর থেকে প্রতিটি এলাকার প্রবেশ ও বাহির হওয়ার পথ গতিরোধ করে এসব এলাকায় নিয়োজিত পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,শিবচর উপজেলায় করোনা সংক্রামক বিস্তার প্রতিরোধে শিবচরের বিভিন্ন এলাকায় ১৬ টি চেকপোস্ট বসানো হয়েছে। এজন্য প্রায় ২শত ৫০জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঘোষনা অনুযায়ী, মাদারীপুরের শিবচর উপজেলায় প্রবাসীদের আনাগোনা বেশি থাকায় এবং প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মেনে না চলার কারনে করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে।

অন্যদিকে গতকাল (২০ মার্চ) বিকেলে শিবচর থানায় এক প্রেস ব্রিফিং এ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ২ টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে। এ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরে রয়েছে।তাই শনিবার থেকে শিবচরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিবচরে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে এছাড়া শিবচর উপজেলা প্রশাসন এখানকার চারটি এলাকাকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে সেসব এলাকাসহ পুরো উপজেলায় যেন কোন জনসমাগম না হয় এবং গনপরিবহন বন্ধে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!