1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

করোনাঃ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৫ জন, মোট শনাক্ত ৮৯৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৭.১০ পিএম
  • ১৩০৩ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (৭ জুলাই) নতুন করে ২৫ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর ৯, কালকিনি ৮, রাজৈর ৬ এবং শিবচরে ২ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (৭ জুলাই) নতুন করে ২৫ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর ৯, কালকিনি ৮, রাজৈর ৬ এবং শিবচরে ২ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭৫ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় ০৪ জুলাইয়ে মোট পাঠানো ১৮ জনের নমুনা থেকে মঙ্গলবার ২ জনের পজিটিভ রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এই ২ জনই শিবচর হাইওয়ে থানা পুলিসের সদস্য।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন ১১৩টি নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্ত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ১৭৫টি। জেলায় মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৬৩১৬টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৬১৬৬টি। চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩জন। নতুন শনাক্তদের আইসোলেশনে পাঠানো প্রক্রিয়াধীন। গত ৩ ও ৪ জুলাই তারিখের সংগ্রহকৃত নমুনার বাকি ফলাফল আজ প্রাপ্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮৯৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩২৭ জন, শিবচর উপজেলায় ১৩৮ জন, রাজৈর উপজেলায় ২৬৯ জন এবং কালকিনি উপজেলায় ১৫৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!