1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

ইংল‍্যান্ড থেকে “স্টারস অফ কোভিড অ্যাওয়ার্ড” পেলেন বাংলাদেশের সুমন-শিবচরনিউজ২৪.কম

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০, ১১.৩৫ পিএম
  • ১০৯৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

কোভিড-১৯ করোনা মোকাবেলায় মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ “স্টারস অফ কোভিড অ্যাওয়ার্ড” পেলেন বাংলাদেশের যুব সংগঠক ও ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুমন রহমান (রুহিত সুমন) । ওয়ার্ল্ড হিউম্যান ড্রাইভ (ডব্লিউএইচডি),ইউ.কে এর পক্ষ থেকে সারাবিশ্ব থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৪০ জন করোনা যোদ্ধাকে এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেন । বাংলাদেশ থেকে সুমন’কে স্বীকৃতি দিয়ে একটি সনদ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি ।

গত ২৮ জুন বিকেলে ব্রিটিশ রাজধানী লন্ডনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্বের কোভিড তারকাদের আন্তর্জাতিক উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন কসোভো প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি ফাটমির সিডিও, নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, স্পেনের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট পেড্রো আই অলটামিরানো এবং ওয়ার্ল্ড হিউম্যান ড্রাইভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আব্দুল বাসিত সায়েদ । অনুষ্ঠানটি মডারেট করেন ইউপিএফ এর মহাসচিব রবিন মার্স । বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিরোধমূলক পদক্ষেপ এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সারাবিশ্ব থেকে ৪০ জন বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “স্টারস অফ কোভিড অ্যাওয়ার্ড” প্রদান করা হয় । এছাড়া ১০০ জনকে মানবিক পুরস্কার প্রদান করে সংস্থাটি ।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সুমন বলেন, আন্তর্জাতিক এই প্রাপ্তি অর্জন নিঃসন্দেহে আমার বাংলাদেশের অর্জন । দীর্ঘ ২ মাসব্যাপী যাচাই বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশী হিসেবে হিসেবে আমাকে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করায় আমি আনন্দিত ও গর্বিত । আমি এই পুরস্কারটি করোনায় মৃত্যুবরণকারী এবং সকল করোনাযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম । আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দ্রুত যেন আমরা এই মহামরী থেকে পরিত্রাণ পাই । সেইসাথে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মক্ষেত্রে যাই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি ।

উল্লেখ্য, সুমন ব্যক্তিগতভাবে এবং তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধাবঞ্ছিত শিশু, নারী ও মধ্যবিত্তদের মাঝে খাদ্য ও ইফতারসামগ্রী প্রদানসহ নানামুখি কর্মসূচি অব্যাহত রেখেছে সংস্থাটি ।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত প্রায় ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সকলকে ধন্যবাদ দেন এবং তাদের স্ব স্ব ক্ষেত্রে কাজের প্রশংসা করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!