1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের রাতের আধাঁরে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো  উপজেলা  প্রশাসন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১২.৩০ এএম
  • ১৫৭৮ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদ,স্টাফ করেসপন্ডেন্টঃ 

রাতের আধাঁরে শিবচরের এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে  উপজেলা  প্রশাসন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,সোমবার  (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামের  রাজ্জাক মাদদবরের বাড়িতে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ওই বাড়িতে গিয়ে শিবচর উপজেলা  ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার এম রাকিবুল হাসান বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং ওই শিক্ষার্থী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার জন্য মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন।তবে উপজেলার সহকারি কমিশশনার ওই বাড়ি যেতে না যেতেই পালিয়ে যান ছেলের পরিবারের লোকজন।

শিবচর উপজেলা  ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি।আমরা প্রশাসন সবসময় তৎপর থাকি এটি বন্ধ করার জন্য।এটি বন্ধে সকলের সহযোগীতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!