1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা: শিবচরে ২ জনসহ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২০, সুস্থ ১

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০, ৬.২০ পিএম
  • ১১০৯ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম

মাদারীপুরের গত ২১ ঘন্টায় নতুন করে আরও ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালকিনি উপজেলায় ১২ জন এবং শিবচর উপজেলায় ২ জন। এছাড়া একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯৩ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, মাদারীপুরে গত ২১ ঘন্টায় নতুন করে আরও ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালকিনি ১২ জন এবং শিবচর উপজেলায় ২ জন। এছাড়া একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৯৩ জন।

জেলায় গত ২৪ ঘন্টায় ১২৪ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ১৩০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত (৭ জুন) মোট ৩২৩৯ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৬৪১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন। মৃত্যুবরণ করেছেন তিনজন । নতুন শনাক্তদের আইসোলেশেন নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে শিবচরে আক্রান্ত ১ জনের বাড়ি যাদুয়ারচর গ্রামে (মহিলা) তার বয়ষ ২৬ বছর ও আরেক জন পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা (পুরুষ)। তার বয়স ৫৮ বছর।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, শিবচর উপজেলায় ৩৮ জন, রাজৈর উপজেলায় ৬৫ জন এবং কালকিনি উপজেলায় ৪২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!