1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনা: মাদারীপুরে আইসোলেশন থাকা রোগীর মৃত্যু,শিবচরে ১৬ বছর বয়সী ছেলেসহ নতুন শনাক্ত ১১ জন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০, ১.৫২ পিএম
  • ১৯৭২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরর সদর হাসপাতালে আইসোলেশন থাকা এক রোগী আজ শুক্রবার (২৯ মে) মৃত্যুবরণ করেছেন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে, তবে রিপোর্ট এখনও পাওযা যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭, কালকিনি ২, রাজৈর ও শিবচরে একজন করে। এর ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০-তে।

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ভর্তি থাকা একজন মৃত্যুবরণ করেছেন। তার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ করা হলেও এখন রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জনের মধ্যে সদর ৩ জন, চরপুটিয়ায় ৩ জন এবং পাঁচখোলায় একজন। কালকিনি উপজেলার দুইজন হচ্ছে গোপালপুর ও লক্ষ্মীপুর এলাকার। এছাড়া রাজৈরের একজন ও শিবচরে গুয়াতলা এলাকার একজন।তার বয়স ১৬। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০০ জন হলো।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ২৬২টি নমুনা প্রেরণ করা হয়েছে এবং ৪৪ ঘন্টায় ১৭০টি রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত (২৯ মে) মোট ২১৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ১৮৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন এবং দুইজন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নতুন আক্রান্ত শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন, শিবচর উপজেলায় ২৭ জন, রাজৈর উপজেলায় ৩৫ জন এবং কালকিনি উপজেলায় ১৩ জন।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ৭ জন আক্রান্তের মধ্যে সদরের তিনজনের মধ্যে একজন হচ্ছে নার্স, এছাড়া একজনের ঠিকানা সদর হাসপাতাল সংলগ্ন ও একজন সদর এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!