1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫.৪২ পিএম
  • ৬৪৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে একটি বেকারী ও দুটি কসমেটিক্স এর দোকানে অভিযান চালিয়েছে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারীতে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার, কসমেটিক্সের দোকানে নিষিদ্ধ বিদেশী পন্য বিক্রি এবং পরিবেশকের স্টিকার পন্যের প্যাকেটে না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার ভাই ভাই বেকারী অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এক টিম। এসময় বেকারীতে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্য পন্য তৈরি, প্যাকেটে মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য রাখার দায়ে বেকারীর মালিক মো.আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পাঁচ্চর বাজারে আনোয়ার কসমেটিকস এবং ইত্যাদি কসমেটিকস নামের দুটি দোকানে নিষিদ্ধ বিদেশী পন্য বিক্রি এবং পন্যের প্যাকেটে পরিবেশকের স্টিকার না থাকার অপরাধে উভয় দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শিবচর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.ফজলুল হক সহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,’ আমরা বেকারীতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পেয়েছি। এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করছিল। এছাড়া কসমেটিকস এর দোকানেও নিষিদ্ধ বিদেশী পন্য ছিল। আমাদের অভিযান নিয়মিত চলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!