1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২.৩৯ এএম
  • ৭০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ‘গ্রাম উন্নয়ন কার্যালয় ও পাঠাগার’ নামে একটি সমাজসেবামূলক সংগঠন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ০৮ টা থেকে দিন ব্যাপী উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা দক্ষিণ কান্দি সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় ১০ জন চিকিৎসক প্রায় ২০০ রোগীকে চিকিৎসা প্রদান করেন।এছাড়াও ৮০ জন রোগীকে ডায়াবেটিস ও শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্নয় করেন।

গ্রাম উন্নয়ন কার্যালয় ও পাঠাগারের সভাপতি মোঃ মনজুরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হায়দার হাওলাদার।

গ্রাম উন্নয়ন কার্যালয় ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান ও কোষাধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন নিজামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, ভেন্নাতলা দক্ষিণ কান্দির বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সুলতান হোসেন খান, ঢাকার মাতুয়াইল এলাকার এস.এম.সি স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন ও গ্রাম উন্নয়ন কার্যালয় ও পাঠাগারের প্রধান উপদেষ্টা কাজী মোঃ জসিম উদ্দিন।

সংস্থার উপদেষ্টা মশিউর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভেন্নাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন হাওলাদার।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা যাদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে তাদেরকে সম্মান ও মূল্যায়ন করা জাতি হিসেবে আমাদের একান্ত কর্তব্য, তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।এছাড়াও গ্রাম উন্নয়ন কার্যালয় ও পাঠাগারকে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ ভবিষ্যতে সংস্থাটির পাশে থাকার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ ৭ জন বীর মুক্তিযোদ্ধা, প্রায় ২০ জন সেচ্ছাসেবকসহ এলাকার গন্যমান্য প্রায় ৩ শতাধিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!