1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল দ্রুত নিয়োগের দাবিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৮ পিএম
  • ৫৫০ জন সংবাদটি পড়েছেন।

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল গেজেট অনুযায়ি দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডাসার উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ি নবগঠিত ডাসার উপজেলার অবকাঠামো ও প্রশাসনিক জনবল নিয়োগের দাবি জানান। তাদের দাবির সাথে একমত প্রষণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কালকিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, কাজীবাকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙ্গে গঠন করা হয় ডাসার উপজেলা। ৫টি ইউনিয়নের ৮৭ মৌজার নিয়ে গঠিত ডাসার উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গ কিলোমিটার-এর জনসংখ্যা ৭১ হাজার ৪শ’ ৯৪ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। ২০১২ সালের ২রা ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত করা হয়। পরবর্তীতে ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন। চলতি বছরের ২৬ জুলাই ডাসার উপজেলা হিসেবে ঘোষণা দেয় প্রশাসনিক পুর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। পরে ২৯ জুলাই পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় প্রশাসনিক সব অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। দ্রুত এই প্রজ্ঞাপন অনুযায়ি নির্ধারিত স্থানে উপজেলার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!