1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

‌চুল পড়ে যাচ্ছে?‌ পাঁচটি ঘরোয়া পদ্ধতি ধরে রাখুন চুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৬.২৭ এএম
  • ১২১০ জন সংবাদটি পড়েছেন।
shibcharnews24.com

বর্ষাকাল, চুল পড়ার সমস্যায় ভোগেন প্রায় সব মহিলাই। পুরুষদেরও সেই সমস্যা আছে। বরং বলা যায় টাকের সমস্যা পুরুষদেরই বেশি। তবুও চুল পড়ার সমস্যা মেয়েদের কাছে প্রায় আতঙ্কের মতো। অথচ পাঁচ রকমের ঘরোয়া পদ্ধতিতে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব চুল পড়া।

প্রথমেই নজর দিন দৈনন্দিন খাদ্যাভ্যাসে। দৈনিক খাবার যদি খারাপ গুণমানের হয় বা অতিরিক্ত তেল মশলাদার হয় তাহলে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে তা ক্ষতি করতে পারে চুলেরও। তাই খাবারে রাখুন ভিটামিন এ এবং ই, বায়োটিন, প্রোটিন এবং জিঙ্কযুক্ত খাবার।

দ্বিতীয়ত, চুলে নিয়মিত তেল মালিশ করলে তা পরিপুষ্ট হয়। পারলে রাতে তেল গরম করে মাথায় মালিশ করুন। সকালে ধুয়ে ফেলুন।

তৃতীয়ত, চুলের বিভিন্ন স্টাইল সাজকে সম্পূর্ণ করলেও চুলে অতিরিক্ত হেয়ার ড্রায়ার, চুল সেট রাখতে ল্যাকার, জেলের মতো রাসায়নিকের ব্যবহারও চুল নষ্ট করে দেয়। তাই চেষ্টা করুন এসব কম ব্যবহার করতে।

চতুর্থত, শ্যাম্পু করার পর অবশ্যই হেয়ার কন্ডিশনার লাগাতে ভুলবেন না। কারণ শ্যাম্পুর পর মাথা ধোওয়ার সময় চুল থেকে যে রস ধুয়ে যায়, সেই পুষ্টি জোগায় কন্ডিশনার।

এবং সব শেষে অবশ্যই মনে রাখবেন, যত বেশি মানসিক চাপ মাথায় চেপে বসবে ততই মাথার আবরণ, অর্থাৎ চুল ঝরে পড়বে। তাই চেষ্টা করুন নিজেকে চাপমুক্ত রাখতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!