1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

৬ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১.০৬ পিএম
  • ১০৬০ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরো

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে প্রায় সাড়ে ছয়
ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১৮ জানুয়ারী) ভোর ৫টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, আজ ভোররাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল  ১১ টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে আজ সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকালে কয়েকটি লঞ্চ ছেড়ে গেলেও পদ্মা নদীর মাঝখানে লঞ্চগুলো নোঙর করে রাখা হয়।পরে দশটার দিকে নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু করে।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ প্রায় ২ শতাধিক যানবাহন।

শিবচর থেকে ঢাকাগামী লঞ্চ যাত্রী আজিজুল হক বলেন, ‘”আমাদের লঞ্চটি কুয়াশার কারেন ২ ঘন্টা নোঙর করা রাখা হয়েছিলো।পরে একটি ইঞ্জিন চালিত ট্রলারে পার হই।এতে খুব কষ্ট হয়েছিল ”

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে মধ্য রাত খেকেই ফেরি চলাচল ব্যহত হচ্ছিলো।আজ ভোররাত থেকেই পুরোপুরি বন্ধ রাখা হয়।পরে বেলা ১১ টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরী চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!