1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

২ দিন ধরে সূর্যের দেখা নেই শিবচরে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১০.৫৭ এএম
  • ৯৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলছেনা মাদারীপুরের শিবচর উপজেলার আকাশে।প্রচন্ড কুয়াশা আর শীতের তীব্রতা সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কাপুনিতে জবুথবু শিবচরের প্রান্তিক জনপদের মানুষ।গত মঙ্গলবার সকাল থেকে ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

খোঁজ নিয়ে জানা গেছে,গত দুইদিন ধরে উপজেলার সর্বত সকাল থেকে রাত পর্যন্ত শীতের তীব্রতা থাকায় বিপাকে পড়ছেন কর্মজীবীসহ নিন্ম আয়ের মানুষ।জেলার চরাঞ্চলের মানুষ আরো বেশি দূর্ভোগে পড়েছেন। শীতের দাপটে সন্ধ্যার পরে জেলার বিভিন্ন বাজার শূন্য হয়ে যায়।এতে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তি চরমে।অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।

এদিকে দুইদিন ধরে শীতের কারণে মাঠ-ঘাটে ও ফসলের ক্ষেতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের।তাছাড়া জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে রিকশাভ্যান-ইজিবাইকের সংখ্যাও কমে গেছে। এদিকে শীতের কারণে উপজেলায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। ফলে বেড়েছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগের ওষুধ বিক্রি।

জেলার শিবচর পৌরবাজারের শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুল হোসেন বলনে,গত দুইদিন ধরে শীতের কারনে গ্রাম থেকে কোন রোগী আসেনি।২/ ১ জন রোগী এসেছে। সকাল থেকেই প্রচুর শীত। ঠাণ্ডায় বাজারে বসে থাকা কষ্টকর।তাই গতকাল সন্ধ্যার আগেই বাসায় চলে এসেছি।

উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমান চপ,পিয়াজু বিক্রেতা শিমুল বলেন,যেভাবে শীত জেগেছে তাতে আমার বেচাকেনার একেবারেই কমে গেচ।প্রতিদিন প্রায় ৩ হাজার ৫ শত থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।গত ২ দিনে ২ হাজার টাকাও বিক্রি করতে পারিনি।

উপজেলার মাদবরেরচর এলাকার টিক্কা খান নামে এক কৃষক বলেন, গত কয়েকদিন ধরেই প্রচুর শীত।গতকাল (৪ জানুয়ারি) সকাল থেকে শীত বেশি।সাথে আবার বাতাস।আজও শীতে কাপুনি বেড়েছে।

উপজেলার বন্দরখোলা এলাকায় আবু মুছা রওসাদ বলেন,গত দুইদিন যেমন শীত,তেমন বাতাস। বাতাসের কারণে শীত বেড়েছে। শহরে মানুষের চলাচল কমে গেছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

শিবচরের বাশকান্দি এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন,এমন শীত পড়ছে।ঘরেই থাকা কষ্ট। তাই কয়েকদিন ধরে ক্ষেতে যেতে পারছিনা। আমাদের মতো বয়স্কদের কাছে শীত বেশি মনে হয়। হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।

পোর বাজারের ঔষদের দোকানি ও পল্লী চিকিৎসক সুমন মোল্লা বলেন, বিকেল হলেই দোকানে শিশুদের ঠাণ্ডা-কাঁশির ওষুধ নিতে ভিড় পড়ে যায় তাদের অভিভাবকদের গত কয়েক দিনে ঠাণ্ডাজনিত রোগের ওষুধ বিক্রি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!