1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হত্যা মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের এসআই আহত

  • প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.১২ এএম
  • ১১২৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামী ধরতে গিয়ে আসামির লোকজনের হামলায় আহত হয়েছে পুলিশের উপপরিদর্শক পলাশ কুমার দাস।

রোববার রাত সাড়ে সাতটার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিল।

স্থানীয়দেে বরাত দিয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামীর ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ।এ সময় আসামী লাট্টু বেপারী পালিয়ে যায়।এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!