1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে ডাসার থানার ওসি প্রত্যাহার

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯.১৫ পিএম
  • ৭৩১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে গেছে। কিসের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে তা সুস্পষ্ট কারন বলা হয়নি। নতুন ওসি যোগদানের বিষয় টি ও নির্বাচনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জানা যায়,মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কারণ বলা হয়নি বলেও জানা যায়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানের বিষয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জানান, প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।’

উল্লেখ, গত ২১ ডিসেম্বর বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরনের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়। এরই জেরে শনিবার সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এসকেনদারকে। এ সময় পায়ের রগও কর্তণ করা হয়। বাঁধা দিলে এসকেনদারের চাচাচো ভাই আবু বক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে এসকেনদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!