1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

সরকারি বরহামগঞ্জ কলেজে ফুল, মাস্ক, সাবান দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ।

  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫৪ পিএম
  • ৮৪৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের ফুল, মাস্ক, সাবান ও কলম দিয়ে বরণ করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদের(বাকসু) আয়োজনে নতুন এই শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরহামগঞ্জ কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরন করে নিতে সীমিত পরিসরে পরিচিতি সভার আয়োজন করে কলেজ ছাত্র-ছাত্রী সংসদ। শনিবার বেলা ১১টার দিকে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক ও সাবান দেয়া হয়। এছাড়াও গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয় শিক্ষার্থীদের। পরে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি কাজী শাওন ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরহামগঞ্জ কলেজের ভাইস প্রিন্সিপাল সাইদুর রহমান।

বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) জিএস,তাইবা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃরাজিব ঢালী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মোঃআসিব হোসেন মাদবর।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শ্রাবণ সোহাগ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃরুবেল তালুকদার, এজি এস মোঃরফিকুল ইসলাম ও শিবচর পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃহাবিব বেপারি।

এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) সচিবগন ও ছাত্র ছাত্রীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!