1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করে দুঃস্থদের ঈদ সামগ্রী দিলো শিবচরের কলেজ শিক্ষিকা

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২০, ২.৫৯ পিএম
  • ২৫২৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

একমাত্র সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শিবচরের এক কলেজ শিক্ষিকা।
জানা যায়, শিবচরের রিজিয়া বেগম মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক উম্মে সায়মা বেলীর একমাত্র সন্তান সৈয়দা সেহরিশ জায়না এর ৫ম জন্মদিন ছিল শনিবার। পরিবারের ইচ্ছা ছিল ঘটা করে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করার। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিবচর উপজেলা গত ১৯ মার্চ থেকে লকডাউন হয়ে আছে। তাই জন্মদিনের অনুষ্ঠান না করে জন্মদিন উপলক্ষে শনিবার সকালে শিবচর পৌর এলাকায় তার প্রতিবেশী ৫০টি দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। এগুলোর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, দুধ, তেল, চিনি, লবণ, সাবান ও মুড়ি।
কলেজ শিক্ষিকা শিবচরনিউজ২৪.কমকে জানান, করোনা পরিস্থিতির কারণে আমরা অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বর্জন করেছি। এ অবস্থায় সমাজের খেটে খাওয়া বেশিরভাগ মানুষেরই কাজ বন্ধ। তাই আমাদের উচিত এইসব অনুষ্ঠানে আমরা যে খরচ করতাম তা দুঃস্থদের মধ্যে বিলিয়ে দেয়া। তিনি এভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!