1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২, ২.২১ পিএম
  • ১১১৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আঃ সালাম তালুকদার (৫০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড় টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এর আগে গত ২৭ এপ্রিল তিনি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন।শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে নিজ মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে শিবচরে ফিরতেছিলেন তিনি। পথে রাত ১০ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পুলিয়া এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার স্ত্রীকে খবর দেন।পরে তার স্ত্রী তার নিকট আত্মীয় ও দলীয় নেতা কর্মীকে জানান।পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।সেখানে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে সেখানে আজ দুপুরে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!