1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচর ফিল্ম সোসাইটির বিজয় দিবস উদযাপন।

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৯.৪২ পিএম
  • ১১৮০ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

 

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মধ্যমে এবারের বিজয় দিবস বাংলাদেশ পালন করছে এক ভিন্ন স্বাদে। শিবচর ফিল্ম সোসাইটি মহান বিজয় দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করে। জাতির পিতাকে শ্রদ্ধাঞ্জলি শেষে শিবচরের শহীদ মুক্তিযোদ্ধাদের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।

১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করতে যেয়ে ৩০লক্ষ বীর বাঙ্গালী শহীদ হন এবং ২ লক্ষেরও অধিক নারী তাদের সম্ভ্রমের হারান। তার বিনিময়ে আমরা পাই স্বাধীনতা। অর্জন করি লাল সবুজের পতাকা। আজ ৪৯তম বিজয় দিবস। সারাজাতির সাথে শিবচর ফিল্ম সোসাইটি নানান কর্মসূচি মাধ্যমে বিজয় এই দিনটি পালন করছে। শিবচরের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচরকে সাজিয়েছেন বঙ্গবন্ধুর ঘোষিত স্বপ্নের সোনার বাংলার আদলে। ভৌত অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতির পৃষ্ঠ-পোষকতাসহ শিবচরের সকল ধরনের উন্নয়নের ক্ষেত্রে তিনি তার শৈল্পিক ছোঁয়ার স্বাক্ষর রাখছেন। শিবচরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই দিবসটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে।

সকাল সাড়ে নয়টায় বিজয় দিবস উদযাপন এর অংশ হিসেবে শিবচরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করে রাজনৈতিক সংগঠনসহ সকাল সংগঠন। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধা নিবেদন করে। শিবচর ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আশ্রাফুল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সবুজের উদ্যোগে সহ-সভাপতি কামাল এ হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব বেপারীর সার্বিক সহযোগিতায় আজকের আয়োজনটি সম্পন্ন হয়। বিজয় দিবস উদযাপনে সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!