1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচর পৌরসভায় কে কোন প্রতীকে নির্বাচন করছেন-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০৫ পিএম
  • ১২২৮ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭৯১৮ জন।এর মধ্য ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে কেন্দ্র নয়টি ও বুথ ৪৮টি।এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে মোট ২৭ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকালে এ নির্বাচন উপলক্ষে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশন। এসময় মেয়র পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: আওলাদ হোসেন খানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।নির্বাচনে ১ থেকে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিভিন্ন প্রতীকে লড়বেন যারা-

নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আকতার হোসেন খান ও উট পাখি প্রতীকে এমদাদ হোসেন শিকদার।

২ নং ওয়ার্ডে উট পাখি প্রতীকে ভুট্রো মোল্লা ও পানির বোতল প্রতীকে মো: মিজানুর রহমান।

৩ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে মো: অহিদুজ্জামান শাকিল খান, পাঞ্জাবী প্রতীকে মো: রাসেল খান, ডালিম প্রতীকে ইদ্রিস খান ও উট পাখি প্রতীকে তানজিল গোমস্তা।

৪ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে স্বপন খান, উট পাখি প্রতীকে মো: কামাল গোমস্তা ও টেবিল ল্যাম্প প্রতীকে মো: মোফাজ্জেল হোসেন খান।

৫ নং ওয়ার্ডে উট পাখি প্রতীকে ইমরান খান ও পানির বোতল প্রতীকে মো: টুকু মিয়া শেখ।

৬ নং ওয়ার্ডে ডালিম প্রতীকে কাওসার কাজী, উট পাখি প্রতীকে কাবির হোসেন, পানির বোতল প্রতীকে মো: দেলোয়ার হোসেন দিলু গোমস্তা, ব্রিজ প্রতীকে মো: ফারুক মাদবর, পাঞ্জাবী প্রতীকে মোহাম্মদ লোকমান হোসেন ও টেবিল ল্যাম্প প্রতীকে রাজা মোল্লা।

৭ নং ওয়ার্ডে উট পাখি প্রতীকে আলমগীর হোসেন ও পানির বোতল প্রতীকে নোয়াব বেপারী।

৮ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে মো: আজিজুর রহমান ও উট পাখি প্রতীকে সৈয়দ আশরাফ উদ্দিন।

৯ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে এ.এফ.এম শামছুর রহমান, ডালিম প্রতীকে গোলাম মোস্তফা, উট পাখি প্রতীকে মো: সুমন হাওলাদার ও টেবিল ল্যাম্প প্রতীকে সৈয়দ ছালোয়ার হোসেন।

আর সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে আনারস প্রতীকে মলি রায় ও চশমা প্রতীকে সালমা আক্তার।
৪,৫,৬ নং ওয়ার্ডে আনারস প্রতীকে আজিমন বেগম ও চশমা প্রতীকে শিল্পী আক্তার।

৭,৮,৯ নং ওয়ার্ডে জবা ফুল প্রতীকে কাকলী আক্তার, চশমা প্রতীকে জাহানারা বেগম ও আনারস প্রতীকে সীমা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!