1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪.৫৯ পিএম
  • ২৫৭৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়:

শিবচর উপজেলা থেকে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত  শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

বুধবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাবিস্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা) -এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে নির্বাচনের মাধ্যমে পরবর্তী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক শাওন সভাপতি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মৃত্তিকা বিজ্ঞান, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আরিফ ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে সাবেক শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, শিবচর থেকে ভবিষ্যতে যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সে বিষয়ে কাজ করার করতে সবাই একমত পোষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিবের পিএস মাসুদুর রহমান ( ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার), বাংলাদেশ পুলিশের এসআই আব্দুল কাদের, ডিজিএফ‌আই এর সহকারী পরিচালক মোঃ জুয়েলসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ২০১৮ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা) । প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!