1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ৩ টি ক্লিনিক সীলগালা

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৯.১১ পিএম
  • ৭২৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে অনিবন্ধিত ৩টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে শিবচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সীলগালা করা হয়েছে।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ্ নেছার (রহঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর পৌর এলাকার শিবচর হেলথকেয়ার লিমিটেডের স্বাস্থ্য অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত কয়েকদিন আগে দত্তপাড়ার সূর্য্যনগর বাজারের আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সীলগালা করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার মো. রিয়াজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার, উপজেলা সেনিটারী ইন্সেপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা সহকারী কমিশনার মো. রিয়াজুর রহমান বলেন, ‘ঐ তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় সীলগালা করে তা বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!