1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ৩টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ গ্রহন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৫১ পিএম
  • ৯৮২ জন সংবাদটি পড়েছেন।

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৩ টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যরা শপথ গ্রহন করেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে এ শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এসময় শপথ পাঠ করেন শিবচর উপজেলার ভদ্রাসন, সন্ন্যাসীরচর ও উমেদপুর ইউনিয়নের ২৭জন সাধারন সদস্য ও ৯জন সংরক্ষিত মহিলা সদস্য।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন, শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন উমেদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান জামান মুন্সী, সন্ন্যাসীর চর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ হাওলাদারসহ অনেকেই।

উল্লেখ গত ২৬ ডিসেম্বর পঞ্চম ধাপে এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!