1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ২.৩৪ পিএম
  • ১৪৭১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ শ্যামল চন্দ্র মন্ডল(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব। রবিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়াতলা গ্রামের সিরাজুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে র‌্যাবের একটি দল
গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের গুয়াতলা গ্রামের সিরাজুল খানের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির ভেতরে মাদক বিক্রেতা শ্যামল চন্দ্র মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, দুটি মোবাইল সেট ও মাদক বিক্রির ৭৭০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র মন্ডল গুয়াতলা এলাকার মৃত কালাচান মন্ডলের ছেলে।

র‌্যাব ৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!