1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামী সৎ ভাই গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ১০৮১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত  প্রধান আসামী আল-আমীন (২৭) কে দীর্ঘ ০৯ বছর যাবৎ পলাতক থাকা অবস্থায় গ্রেফতার করেছে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্প।

রবিবার (১৪ মে) সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।সোমবার বিকেলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার আল-আমীন শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় বেলায়েত খানের ছেলে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, আসামি মোঃ আল আমিনের সাথে  তার সৎ ভাই নিহত সোহেল মল্লিকের  ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় রাগের বশবর্তী হয়ে আল আমীন পরিকল্পিত ভাবে সোহেল কে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে ২০১৩ সালের ৮ আগষ্ট রাত অনুমানিক রাত ১ টার দিকে তাদের নিজ বসত বাড়ীতে হত্যা করে ঘরের ভিতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায়। এঘটনায় পরের দিন তার বাবা ছিদ্দিক মল্লিক বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ৯ বছর উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক  থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে গতকাল রবিবার আসামীকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেন তারা।

র্যাব আরো জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!