1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ১-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১, ৫.৫৩ পিএম
  • ৯০৪ জন সংবাদটি পড়েছেন।

দত্তপাড়া ব্যুরোঃ

মাদারীপুর জেলার শিবচরে সেফটিক ট্যাংকি পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারনে ফরহাদ শেখ(৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মাসুদ ফকির (৩২) নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ্য হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার(১৩ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে সিপাইকান্দি গ্রামের মানিক মুন্সীর বাড়ির বাথরুমের সেফটিক ট্যাংকি পরিস্কার করতে ট্যাংকির ভেতরে নামে ফরহাদ শেখ ও মাসুদ ফকির। কিছুক্ষন পরেই ট্যাংকির ভেতরে তারা চিৎকার করতে থাকলে দ্রুত তাদের ট্যাংকি থেকে উঠানো হয়। তখন ঘটনাস্থলেই ফরহাদ শেখ মারা যান। নিহত ফরহাদ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দক্ষিন চর তাজপুর এলাকার তারা মিয়া শেখের ছেলে। অন্যদিকে
গুরুতর অসুস্থ্য অবস্থায় মাসুদ ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। সে নিলখী ইউনিয়নের সরদার মাহমুদেরচর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে। তারা উভয়ই সেফটিক ট্যাংকি পরিস্কারের কাজ করতো।

মানিক মুন্সী বলেন,’তাদের দুইজনকে তার বাড়ির ট্যাংকি পরিস্কারের জন্য ঠিক করা হয়। দুপুরে তারা উভয়ই ট্যাংকির ভেতরে নামার একটু পরেই চিৎকার করতে থাকে। সবাই মিলে দ্রুত তাদের উপরে উঠাই। কিন্তু সাথে সাথেই ফরহাদের মৃত্যু হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান,’সেফটিক ট্যাংকি পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপর অসুস্থ্য একজনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ্য রয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!