1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১১.১৯ এএম
  • ১৩৩৭ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

শিবচরে শুরু হয়েছে নতুন আবেদনকারী ও গেজেট অন্তর্ভুক্ত থেকে বাদপড়া বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিন সদস্যের যাচাই-বাছাই কমিটির সদস্যরা হলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, আপীল শুনানীর ঢাকা বিভাগীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি,শিবচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা ও মুক্তিযুদ্ধকালীন সাত থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান।

কমিটি উপজেলার একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের ১৩৯ জন মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাই করবে।

জানা গেছে, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে নতুন আবেদনকারী ও গেজেট অন্তর্ভুক্ত থেকে বাদপড়েছে খ ও গ কোডধারী ১৩৯ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ এ কার্যক্রম চলছে।

যাচাই-বাছাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা অথবা সহপ্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হচ্ছে। এছাড়া যারা দেশেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরও প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যুদ্ধ করেছেন তা প্রমাণের জন্য কমপক্ষে তিনজন ভারতীয় বা লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীরসহ-মুক্তিযোদ্ধা বা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষী গ্রহণ করা হচ্ছে। দুই দিন চলবে এ যাচাই-বাছাই কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!