1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ভয়াবহ অগ্নিকান্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৯.৪০ পিএম
  • ৮১১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে রবিশস্য, গবাদী পশুসহ মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার।

শুক্রবার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের রফিক হাওলাদারের এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিন্ত্রনে আনে।

শিবচর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, দুপুর ওই বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রফিক হাওলাদারের বসতঘরসহ ২ টি ঘর, আব্দুল হাওলাদারের বসতঘরসহ ২টি ঘর, জালাল হাওলাদারের বসতঘরসহ ২টি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৬৫ মন রবিশস্য, ৪ টি ছাগলসহ মূল্যবান মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছে।

শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আগুনে ৩ টি বসতঘর ও কয়েকটি রান্না ঘর পুড়ে গেছে। ৪ টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। আমাদের ধারনা ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!