1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৯৫৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ টি মিস্টির দোকান ও ১ টি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার(২৫ জানুয়ারি) দুপুরে পৌর বাজারের এসকল দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুল রহমান।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি সহ নানা অভিযোগের ভিত্তিতে পৌরবাজারের ৫ টি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। একই ফ্রিজে মাংস ও রান্না করার রুদ্র রেস্টুরেন্টকে ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় অধিকারী মিস্টান্ন ভান্ডারকে ৩হাজার, ঘোষ মিস্টান্নকে ২ হাজার, গোবিন্দ ঘোষকে ২ হাজার এবং ইসলাম সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুল রহমান বলেন,আমরা আজ অভিযান পরিচালনা করি।তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এসময় শিবচর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ফজলুল হক, শিবচর থানার পুলিশের একটি সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!