1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান,৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১.১০ পিএম
  • ১০৬৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে নকল ব্রান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি বিক্রি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে ক্ষতি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর বাজার ও শেখপুর বাজারে অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক সহকারী পরিচালক,জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবচর পৌরবাজারের চকবাজার জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ী সুলতান বেপারী ও শেখপুর বাজারের ব্যবসায়ী শাহ আলম শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সুত্র জানায়, অসাধু ব্যবসায়ীরা তাদের নিজস্ব প্রচেষ্টায় নকল আকিজ বিড়ি ও নকল ব্যান্ডযুক্ত করে পন্য বাজারজাত করছে।এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ” আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উভয় ব্যক্তি নকল ব্রান্ডরোল যুক্ত নকল আজিজ বিড়ি বিক্রি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের ক্ষতি করে আসছিল।তাই তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এসময় তার সঙ্গে শিবচর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হকসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!