1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৪.৫৪ পিএম
  • ৭২১ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচর

মাদারীপুরের শিবচর বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গৌরী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে শিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বাবু মোল্যার কান্দি গ্রামের পদ্মা বহুমুখী সেতুর এসএ-থ্রি এর সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।তবে আজ দুপুরে শিবচর থানা পুলিশের পক্ষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃত গৌরী ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর জেলার মাদিয়া পালের স্ত্রী ও ওই এলাকার রগুর মেয়ে বলে জানা যায়।

শিবচর থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার, অপারেশন) মো. রবিউল ইসলাম জানান,গতকাল শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের সিমানা এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘোরাফেরা করলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।পরে শিবচর থানায় খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।পরে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি হিন্দীতে কথা বলেন। যতটুকু বোঝা গেছে, ভারতের বিহার রাজ্যের বাসিন্দা।ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। আজ সকালে অভিযোগপত্র দাখিল করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!