1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১০.৫৮ এএম
  • ১৮২৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের শিবচরে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৫০) নিহত হয়েছেন। এসময় তার স্বামী নিলু মাদবর (৬৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজারের পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

নিলু মাদবর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা শিকদার কান্দি গ্রামের কদম মাদবরের ছেলে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় রাতে নিকট আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি।এসময় তারা সাদিপুর বাজারের কাছে আসলে বিপরিত দিক শিবচরের বাহাদুরপুর থেকে মাটি আনলোড করে আসা একটি ড্রাম ট্রাক পথচারি মনোয়ারা বেগম ও নিলু মাদবরকে সামনে থেকে ধাক্কা দিলে পথচারি মনোয়ারা বেগম ও নিলু মাদবর রাস্তার পাশে পড়িয়া গুরুতর আহত হয়।এসময় ড্রাম ট্রাকটি রাস্তার ডান পাশে একটি রেন্ডি গাছে ধাক্কা লাগে।পরে তাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষনা করে এবং নিলু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘাতক ড্রাম ট্রাক ও ড্রাম ট্রাকের চালক মোঃ হোসেন (২২) কে আটক করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মৃত মনোয়ারা বেগমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আটকৃত চালক বর্তমানে শিবচর থানা পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!