1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে বিকাশ কর্মীকে পি‌টি‌য়ে জখম, ৩ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৫.৩০ পিএম
  • ৮২৩ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপু‌রের শিবচ‌রে মাহাবুবুর রহমান (২৭) না‌মে এক বিকাশ কর্মী‌র পথ‌রোধ ক‌রে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে ছিনতাইকারীরা। এসময় বিকাশকর্মীকে পি‌টি‌য়ে জখম ক‌রে ফে‌লে রে‌খে যায় চক্রটি।

রবিবার দুপু‌রে দেড় টার দিকে উপ‌জেলার বহেরাতলা দ‌ক্ষিন ইউ‌নিয়‌নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে ছিনতাইয়ের ঘটনা‌টি ঘ‌টে।
পরে তাকে উদ্ধার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত মাহাবুবুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারী ছেলে।

আহত বিকাশ কর্মী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, র‌বিবার দুপু‌রে মাহাবুবুর রহমান শিবচর থে‌কে সিঙ্গাপুর মোড় এলাকায় যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে সিঙ্গাপুর মোড়ের কিছু দূ‌রে জোড়া ব্রীজ এলাকায় এক‌টি ভ‌্যান রাস্তার ম‌ধ্যে এ‌সে তার পথ‌রোধ ক‌রে মাথায় পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে। এসময় কয়েকজন লোক তার হা‌তে থাকা টাকার ব‌্যাগ কে‌ড়ে নি‌য়ে মোটরসাই‌কেল‌যোগে পা‌লি‌য়ে যায়। পর৷ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্বার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।পরে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে।

আহত মাহাবুবুর রহমান জানান,”দুপুরে আমি সিঙ্গাপুর এলাকায় গেলে কয়েকজন আমার গতি রোধ করে।আমাকে মারধর শুরু করে।তখন আরো দুই তিনজন এসে আমার হাতে থাকা ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন জানান, “খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। আহত বিকাশ কর্মী‌কে শিবচর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!