1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে ফল বিক্রেতা করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২০, ২.২৯ পিএম
  • ২৬৮৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

 

শিবচরে নতুন করে এক ফল বিক্রেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২১।

সোমবার (৪ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে একাত্তর চত্বরের শ্যামলী মার্কেটে ফলের দোকানের এক কর্মচারী (১৯) করোনা ভাইরাসে
আক্রান্ত হয়েছেন। এর আগে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার সকালে তার পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার তাকে মাদারীপুর সদর হাসপাতালে আইসোলেশনে এবং তার সংস্পর্শে আসা মানুষকে হোম
কোয়ারেন্টিনে নেয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে এ ঘটনায় পৌর বাজারের শ্যামলীর মার্কেটের সকল ফলের দোকানসহ আশেপাশের
কয়েকটি দোকান লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৫ জন সুস্থ ও বাকি সবাই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!