1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১, ৫.৪৩ পিএম
  • ৯৮৪ জন সংবাদটি পড়েছেন।

সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের শিবচরে সাত বছর বয়সী এক শিশু ধর্ষন মামলার পলাতক আসামীন সোহান মাদবর(২০) কে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

বুধবার(২ জুন) দুপুরে মাদারীপুর সদর থানার থানতলী এলাকা শিবচর থানার উপ-পরিদর্শক শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহান মাদবর শিবচর মাদবরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের লাভলু মাদবরের ছেলে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ শিবচর উপজেলার মাদবরচর বাজারে মুরগী ব্যবসায়ী সোহান মাদবর তার দোকানে ডেকে নিয়ে ৭ বছরের শিশুটিকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ পর্যায়ে প্রচুর রক্তপাত হলে লম্পট সোহান শিশুটিকে মুরগি কাটার চাকু দেখিয়ে ভয়ভীতি দেখায়। কাউকে কিছু বললে কেটে আড়িয়াল খাঁ নদীতে ভাসিয়ে দিবে বলে ভয় দেখিয়ে রক্তমাখা শরীর মুছিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি টের পেলে শিবচর থানায় মামলা দায়ের করেন।

শিবচর থানার উপ-পরিদর্শক শেখ আল আমিন বলেন,’আসামী পলাতক ছিল। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে মাদারীপুর সদর থানার থানতলী এলাকাতে রয়েছে। পরে সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন,’ঘটনার পর থেকে পলাতক ছিল ওই আসামী। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তবে দুপুরেই তাকে মাদারীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!