1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেলো কৃষকের খড়ের গাদা

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬.১৭ পিএম
  • ৮০০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি, শিবচর:

মাদারীপুর জেলার শিবচরে কৃষকের রেখে যাওয়া খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমা করে রাখা প্রায় ১০ টি খড়ের গাদা(স্থানীয় ভাষায় খড়ের পালা) পুড়ে ছাই হয়ে গেছে। রোববার(১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার উৎরাইল গ্রামে ক্ষেত সংলগ্ন খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশেই উচু করে রাখা ছিল খড়ের গাদাগুলো।

জানা গেছে, স্থানীয় কৃষক আউয়াল ফকির, হালান খানসহ কয়েকজন কৃষক পাশ্বর্বতী ফসলের ক্ষেত থেকে ধান কেটে এনে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের পাশের খোলা স্থানে ধান মাড়াই করে। গত এক সপ্তাহ ধরে মাড়াই করা ধানের খড় বিক্রির জন্য পাশেই পালা(গাদা) করে রাখছিল। গত কয়েকদিন আগে চার হাজার টাকা দরে একটি করে খড়ের পালা বিক্রিও করেছিলেন কৃষকেরা। রোববার মধ্য রাতের দিকে ‘কে বা কারা’ খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে করে প্রায় ১০ টি পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক আউয়াল ফকির জানান,’রাতে আমাদের এই ক্ষতি করেছে। কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই।’

খড়ের ক্রেতা স্থানীয় কৃষক মো.কায়েস শেখ বলেন,’আমি তাদের কাছ থেকে ৪ হাজার টাকা করে একেকটি পালা কিনেছিলাম। সারা বছর গরুর খাদ্য হিসেবে খড়ের দরকার হয়। তাছাড়া বর্তমানে খড়ের দামও অনেক। রাতে কারা যেন আগুন দিয়ে বেশির ভাগ খড় পুড়িয়ে দিয়েছে!’

উৎরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.রেজাউল করিম বলেন,’মধ্য রাতে খড় পোড়ার গন্ধ পাই। পরে দেখি আগুন জ্বলছে। গরীব কৃষকের এ ধরনের ক্ষতি করা অমানবিক। কে বা কারা এই ধরনের কাজ করেছে তা জানা যায় নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!