1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে দুপুরবেলায় দুই বাড়িতে চুরি

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫.২৭ পিএম
  • ১০৬৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে সোমবার(৬ মার্চ) দুপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সোমবার সকাল ১০  টার দিকে পৌরসভার পান্নু খানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাইতুল আল মামুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আঃ মুক্তাদিরেে ফ্লাট এবং একই এলাকার এমদাদ হোসেন মোল্লার দ্বিতীয় তলা ভবনের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এসময় আঃ মুক্তাদির বাসা থেকে নগদ ৩২ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার এবং এমদাদ মোল্লার বাড়িতে ঢুকে নগদ এক লক্ষ টাকা ও ২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ভুক্তভোগী আঃ মুক্তাদির জানান, সকাল ৭টায় আমি বাসা থেকে বের হই। পরে ১১টার দিকে আমার বাড়ির মালিক পান্নু খান আমাকে ফোন করে বাড়িতে চুরি হওয়ার সংবাদ দেয়। আমি বাসায় এসে দেখি আমার ঘরের আলমারি খোলা। বিছানার কাপড়চোপড় এলোমেলো। চোরচক্র আমার নগদ ৩২হাজার টাকা ও ৬ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।’

আরেক ভুক্তভোগী এমদাদ মোল্লা জানান,’খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে এসে দেখি বাসার সব কিছু এলোমেলো। প্রায় ১লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণাংলকার চুরি করে নিয়ে গেছে।’

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!