1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে দুই ইউপি সদস্যের শপথ গ্রহন

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০, ৩.৫২ পিএম
  • ১৪৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

মাদারীপুরের শিবচর উপজেলার উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ডের সাধারন সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্যের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১ টার দিকে শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসানের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

এসময় ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান।

জানাযায়, গত ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে উপজেলা বহেরাতলা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারন সদস্য সামসুল হক সরদার ও গত ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বন্দরখোলা ইউনিয়নের ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রাহিমা বেগমের মৃত্যুজনিত কারনে পদ দুটি শুন্য হয়।
সম্প্রতি বহেরাতলা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারন সদস্য রাহেলা বিবি ও বন্দরখোলা ইউনিয়নের সংরক্ষিত সদস্য সাহিদা আক্তার উপ নির্বাচনে নির্বাচিত হয়ে আজ শপথ বাক্য পাঠ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান বলেন, দুইজন সদস্যের মৃত্যু জনিত কারনে পদ দুটি শুন্য হয়ে যাওয়ায় পরবর্তীতে একটি উপনির্বাচনের মধ্যমে নতুন সদস্য নির্বাচিত হয় এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক আজ এদের শপথ পাঠ করানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!