1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০.১৯ পিএম
  • ৯৪০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল রবিবার(২৬ ডিসেম্বর) ।ইতোমধ্য নির্বাচনের সকল উপজেলার সকল প্রস্তুতি সম্পূর্ন করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান , রির্টানিং অফিসার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়,তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৩৮ জন এবং সাধারণ সদস্য পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে তিনটি ইউনিয়নে ৪৪ হাজার ৪ শত ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ সকাল থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের পরেও এক দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘ভোট নেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। ভোটে কারো কোন অবহেলা মেনে নেয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!