1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ৬৬৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আয়কর রিটার্নের কাগজ জমা না দেয়ায় মাদারীপুর-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর কাগজপত্র সঠিক হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরীসহ আরো ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান মাদারীপুর-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মো. মোতাহার হোসেন সিদ্দিক নির্বাচনে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া যায়নি। তিনি আয়কর রিটার্নের কোন কাগজই জমা দেননি। তাছাড়া তিনি ব্যাংক একাউন্টের একটি স্লিপ দিলেও তার ব্যাংকের নির্দিষ্ট জায়গায় একাউন্ট নাম্বার লিখেননি। তিনি বা তার প্রতিনিধিও যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত হয়নি। ফলে সেটি বাতিল বলে গণ্য করা হয়েছে।

তিনি আরও বলেন, এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, জাকের পার্টির মো. মাসুদ শিকদার ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. তোফাজ্জেল হোসেন খানের কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!