1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে জাটকাসহ ৪ জেলে আটক,একটি ট্রলারসহ ১৫ হাজার মিটার জাল জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২১ পিএম
  • ৭৬১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এসময় ৪ জেলেকে আটক এবং ১৫ হাজার মিটার জাল ও একটি ট্রলারও জব্দ করা হয়।

সোমবার(১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় শিবচর নৌ পুলিশ।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মানদীর একাধিক স্থানে অভিযান চালায় চরজানাজাত নৌপুলিশ। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহানুর আলীর নেতৃত্বে পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে কম্বিং অপারেশন পরিচালনা করে নৌ পুলিশের একটি দল। এসময় জাটকা নিধনকালে ইয়াকুব (৫৩), আক্তার হোসেন (২৬), মো: সলিম (২৬) নাঈমসহ (২৪) ৪ জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ৩০ কেজি জাটকা, ১৫ হাজার মিটার অবৈধ জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।

নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান,’অভিযানে ৪ জেলে আটক সহ ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!