1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে জমি নিয়ে বিরোধে স্বামী ও স্ত্রীকে কু*পি*য়ে জ*খ*ম করলো প্রতিপক্ষ

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৬৯৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্বামীর ডান চোখ ক্ষতিগ্রস্থ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানী ঢাকা মেডিকেলে।

শনিবার দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার দোলাই খাঁ’র ছেলে কাঠমিস্ত্রি দুলাল খাঁ (৪২) ও দুলালের স্ত্রী আসমা বেগম (৩৬)। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা (৫৫) একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, শিবচরের ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খাঁ’র সাথে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরই জেরে শনিবার সকালে রাসেল উদ্দিন লিটন মোল্লা তার লোকজন নিয়ে দুলাল খাঁ’র পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। বাঁধা দিলে কাঠমিস্ত্রির স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুলাল খাঁ’র ডান চোখ ক্ষতিগ্রস্থের পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এই ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!